গোপন গ্রুপেও ফেইসবুকের নজরদারি

ফেইসবুকে আপনার একটি ক্লোসড গ্রুপ কিংবা গোপন গ্রুপ থাকার অর্থ এই নয় যে, আপনি কী করছেন তা কেউ জানবে না।

গত বুধবার ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট (প্রকৌশল) টম এলিসন এক বার্তার মাধ্যমে জানিয়েছেন, ফেইসবুক কর্র্তৃপক্ষ এমন কিছু পদক্ষেপ গ্রহণ করছে, যার মাধ্যমে প্রাইভেট গ্রুপের তথ্যও ফেইসবুক জেনে যাবে। সোজা কথায়, ফেইসবুক ব্যবহারকারীর গোপন বা বিশেষ গ্রুপেও ফেইসবুক এখন থেকে নজরদারি করবে। টম এলিসন লিখেছেন, ‘গোপন গ্রুপ থাকা মানে এই নয় যে তা পর্যবেক্ষণের বাইরে থাকবে।’

ফেইসবুক স্বপ্রণোদিত কিছু শনাক্তকরণ পদ্ধতি রেখেছে, যার মাধ্যমে গোপন গ্রুপের কনটেন্ট বিষয়ে তারা আপত্তি বা অনাপত্তি জানাবে। এ ছাড়া ফেইসবুকের মাধ্যমে ভুয়া খবর প্রচার ও নিয়ম ভঙ্গ বিষয়েও গ্রুপগুলোকে জানানোর কাজ করতে নতুন নতুন টুলস গড়ে তোলা হয়েছে। ফেইসবুকের যেমন গ্রুপের প্রয়োজন রয়েছে, আবার গ্রুপের সদস্যদের এটাও জানা দরকার, ফেইসবুক সব দেখছে।