দীর্ঘ অপেক্ষার পর দর্শকদের সামনে আসতে যাচ্ছে জ্যোতিকা জ্যোতি অভিনীত ভারতীয় ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। আগামী ২০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।
গত বছরের ডিসেম্বরে ছবিটি আনকাট সেন্সর সার্টিফিকেট পায়, তখনই ঘোষণা দেওয়া এই বছর মুক্তি পাবে ছবিটি।
প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত এ ছবিটির শুটিং শুরু হয়েছিল গত বছরের মাঝামাঝি। এ ছবিতে তিনি রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করেছেন। এই প্রথমবার কলকাতার বাংলা ছবিতে কাজ করলেন জ্যোতি। শ্রীকান্তর ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। শ্রীকান্তর ছোটবেলার চরিত্রে দেখা যাবে সোহম মিত্রকে।