আগাম নির্বাচনের হুমকি মাদুরো সরকারের

যুক্তরাষ্ট্র সমর্থিত বিরোধীদের চাপে ফেলতে আগাম নির্বাচনের হুমকি দিয়েছে ভেনেজুয়েলার মাদুরো সরকার। দেশটির সরকারের দ্য ন্যাশনাল অ্যাসেমব্লি বিরোধীদের দখলে। আর ২০২০ সালের ডিসেম্বরের আগে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা নয়।

কিন্তু প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আস্থাভাজন দিওসদাদো ক্যাবেল্লো চলতি সপ্তাহের শুরুর দিকে একটি কমিটি গঠন করেন আগাম নির্বাচনের সম্ভাব্যতা যাচাইয়ে। পলেস্তার্স দেলফোসের পরিচালক ফেলিক্স সেইঝাস বলেন, ‘মধ্যস্থতার সময় নিজেকে সুরক্ষিত রাখতে আগাম নির্বাচন কিছুটা সুবিধা দেবে।’ ন্যাশনাল অ্যাসেমব্লির প্রেসিডেন্ট ও বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো মাদুরোকে সতর্ক করে বলেছেন, আগাম নির্বাচনের কোনো পদক্ষেপ সরকারের বিপর্যয় ডেকে আনতে পারে। গত জানুয়ারিতে ন্যাশনাল অ্যাসেমব্লি মাদুরোকে ‘দখলদার’ বলে অভিহিত করে।