টেলিভিশনের রিয়ালিটি স্টার হুইটনি পোর্ট সম্প্রতি একটি পডকাস্টে গিয়েছিলেন। সেখানে গিয়েই নিজের জীবনের সবচেয়ে বড় ভুলের কথা জানালেন তিনি।
আর সেখানে উঠে এল টাইটানিক তারকা লিওনার্দো ডিক্যাপ্রিয়োর কথা।
দ্য হিলস-এর তারকা হুইটনি জানিয়েছেন, এক দশক আগে লিওর সঙ্গে এক রাত কাটানোর সুযোগ পেয়েছিলেন তিনি।
তিনি বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম। আমি কোনও দিন এমন ওয়ান নাইট স্ট্যান্ড কাটাইনি। আমি ওর সঙ্গে একা থাকতে চাইনি... আমি অসম্ভব ভয় পেয়েছিলাম এবং তার পরই সুযোগ হারিয়ে ফেললাম এবং এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’
তার শো দেখার পর ডিক্যাপ্রিওর সঙ্গে একটি পার্টিতে হুইটনির দেখা হয়। সেখানে ফোন নম্বর আদান-প্রদান হয়। কয়েক মাস ম্যাসেজ বক্সে কথা বলার পর ডিক্যাপ্রিও তাকে ডেটে ডেকেছিলেন। ডেটের পর ডিক্যাপ্রিওর সঙ্গে তার বাড়িতে যেতে চান কিনা সেই প্রস্তাবও দেওয়া হয় হুইটনিকে।
এই তারকার আক্ষেপ, বেশ কয়েক বছর ধরে এই গল্প সবাইকে বলতে চেয়েছিলেন তিনি। কিন্তু অনেককে বলেই বুঝেছেন যে কেউ বিশ্বাস করছেন না তার কথা।
হুইটনি পরে টিম রোজম্যানের সঙ্গে বিবাহ বন্ধনে জড়িয়েছেন। তাদের আড়াই বছরের একটি ছেলে রয়েছে।
ডিক্যাপ্রিও অভিনেত্রী ক্যামিলা মোরনের সঙ্গে ডেট করছেন বলে খবর বেড়িয়েছে।