খাল দখল করে বাড়ি নির্মাণকারীদের বিরুদ্ধে ময়মনসিংহ সিটি করপোরেশন কঠোর হবে জানিয়ে মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, তাদের বাড়ি ভেঙে দেওয়া হবে।
যারা অনুমোদন নিয়েও ভবনে কার পার্কিংয়ের ব্যবস্থা রাখেননি তাদের আইনের আওতায় আনা হবে। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের ২ নম্বর গ্যালারিতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ময়মনসিংহ শাখার আয়োজনে ডেঙ্গুজ্বর প্রতিরোধে সচেতনতামূলক সভায় এ কথা বলেন তিনি।
ডেঙ্গু নির্মূলে দোষারোপের সংস্কৃতি বর্জন করে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানিয়ে মেয়র বলেন, ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশন ঈদের দিনেও মানুষের সেবায় কাজ করার চেষ্টা করেছে। প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে।