ফেনীর এসএসসি ৯৮ ব্যাচের ফ্যামিলি নাইট ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ফেনীর কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে দেশ বিদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুরা একে অপরকে কাছে পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে ওঠেন।
অনুষ্ঠানে র্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিনারের আয়োজন করা হয়। র্যাফেল ড্রতে ছিল ২০টি আকর্ষণীয় পুরস্কার। লটারির মাধ্যমে প্রথম পুরস্কার ডিপ ফ্রিজ জিতেছেন খাদেমুল আলম, দ্বিতীয় পুরস্কার ওভেন জিতেছেন নজরুল ইসলাম চৌধুরী, তৃতীয় পুরস্কার জিতেছেন কামরুজ্জামান কামরুল।
অনুষ্ঠানটির প্রধান সমন্বয়কারী ছিলেন তানজিল হাসান রুবেল, সদস্যসচিব জাবের হোসেন, এবং সদস্য বৃন্দ হচ্ছেন, এম সাইফ উদ্দীন রূপম, কামাল হোসেন, আনোয়ার হোসেন, মহিম উদ্দীন, কাজী মঈন উদ্দীন বাবু, কাজী সোহাগ, নিগার সুলতানা সোমা, রবিউল ইসলাম শিবলু, তাহসিন আহমেদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এম সাইফ উদ্দীন রূপম এবং নিগার সুলতানা সোমা। আয়োজককারীরা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের মিলনমেলা অনুষ্ঠিত হবে।