লক্ষ্মীপুরের রামগঞ্জে ইভটিজিং ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ফরিদ আহমেদ ভূইয়া একডেমিতে ইভটিজিং ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে রামগঞ্জ থানা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল ১১টায় একডেমির হোস্টেল মিলনায়তনে ৫ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ ভূইয়ার সভাপতিত্বে ও শিক্ষার্থী ফাতেমাতুজ্জ জোহরার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা কমার্স কলেজের অধ্যাপক ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের মহিলা বিষয়ক সম্পাদিকা মাকসুদা রহমান, সহযোগী অধ্যাপক এ বি এম মিজানুর রহমান, দৈনিক দেশ রূপান্তর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাবেক ইউপি সদস্য কামাল হোসেন প্রমুখ।

সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন একাডেমির শিক্ষার্থীবৃন্দ।