যুক্তরাষ্ট্র না করলে রাশিয়াও ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে না

ইউরোপ ও এশিয়ায় যুক্তরাষ্ট্র নতুন করে ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে রাশিয়াও কোনো ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে না। গতকাল রবিবার রাশিয়া ২৪ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বক্তব্য দিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার ওই ঘোষণার পর রাশিয়াও ওই চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। পম্পেওর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করে মস্কো। ওই সময় রাশিয়ার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন এবং নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র মোতায়েনের অভিযোগ তোলে ওয়াশিংটন। যদিও এসব অভিযোগ অস্বীকার করে মস্কো।

গতকাল রবিবার রাশিয়া ২৪ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সের্গেই শোইগু বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে মস্কো সরে দাঁড়িয়েছে।