প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলে বিএনপির যৌথ সভা আজ

পহেলা সেপ্টেম্বর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচি সফল করতে আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, যৌথ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট নেতাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে গত শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে জেলা-মহানগর-উপজেলা পর্যায়ে র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ঢাকায় কেন্দ্রীয়ভাবে র‌্যালি ও পরের দিন আলোচনা সভা করার সিদ্ধান্ত হয়েছে।