কোরবানির পশুর চামড়া নিয়ে মন্ত্রীরা অর্বাচীনের মতো কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রামে ৩০ ট্রাক কোরবানির পশুর চামড়া ফেলা দেওয়া হয়েছে- রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন বলেন, “তাহলে বিএনপি কিনে ফেলে দিয়েছে।”
শিল্পমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, “অনির্বাচিত সরকার বলেই চামড়া নিয়ে মন্ত্রীরা অর্বাচীনের মতো কথা বলছেন।”
তিনি বলেন, সুপরিকল্পিতভাবে অর্থনীতি ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে সরকার।
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী হওয়ার মতো কিছু নেই।”
এসময় তিনি আরও বলেন, “সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে বলেই ন্যায়বিচার পাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।”