বাসের ধাক্কায় ইউনিয়ন আ. লীগ সাধারণ সম্পাদক নিহত

মাদারীপুরের শিবচর ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী মো. বাবুল শিকদার (৫৫) নিহত হয়েছেন।

বাবুল শিকদার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নিহত বাবুল শিকদার বন্দরখোলা ইউনিয়নের শিকদার কান্দি গ্রামের ওহাব শিকদারের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে বাবুল শিকদার নিজ মোটরসাইকেল যোগে এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। বিয়ে বাড়ির পাশে তার মোটরসাইকেলটি রেখে যখন রাস্তা পার হচ্ছিল তখনই ঢাকা খুলনা মহাসড়কে বন্দরখোলা এলাকায় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা  টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের একটি বাস তাকে চাপা দেয়। আশপাশের লোকজন দ্রুত তাকে পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ জানান,আমরা ঘটনা শুনে দ্রুত  ঘটনাস্থলে এসেছি এবং বাসটি আটকের চেষ্টা চালাচ্ছি।