পঞ্চগড়ে আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা করেছে বিএনপি। সোমবার বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে জহিরুল ইসলাম কাচ্ছুকে আহ্বায়ক এবং ফরহাদ হোসেন আজাদকে সদস্যসচিব করে পঞ্চগড় জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
মুনীর হোসেন দেশ রূপান্তরকে জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত আহ্বায়ক কমিটি আগামী ৯০দিনের মধ্যে জেলার প্রতিটি ইউনিটে কাউন্সিলের মাধ্যমে কমিটি করে জেলার কাউন্সিল সম্পন্ন করতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, জহিরুল ইসলাম কাচ্ছু বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরহাদ হোসেন আজাদ জেলা কমিটির সদস্য ছিলেন।