ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ও দুই সিটির পদক্ষেপে হাইকোর্টের অসন্তোষ

ডেঙ্গু নিয়ন্ত্রণে এখন পর্যন্ত সরকার ও ঢাকার দুই সিটি করপোরেশনের নেওয়া পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট।

মঙ্গলবার এ সংক্রান্ত প্রতিবেদন পেয়ে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর যুগ্ম বেঞ্চ অসন্তোষ প্রকাশ করে।

এর আগে ডেঙ্গু নিয়ন্ত্রণে এখন পর্যন্ত সরকার ও ঢাকার দুই সিটির নেওয়া পদক্ষেপ প্রতিবেদন আকারে জমা দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হক।

তবে আদালত এ প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থায়ী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে।

এসময় ঢাকার দুই সিটির প্রতিটি ওয়ার্ডে কতজন মশকনিধন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা কীভাবে কাজ করছে- এ সংক্রান্ত প্রতিবেদনও চেয়েছে হাইকোর্ট।

এছাড়া হাইকোর্ট ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের পরিসংখ্যানও জানতে চেয়েছে।