নিজ দেশের মিগ-২১ যুদ্ধবিমানকে পুরোনো গাড়ির সঙ্গে তুলনা করেছেন ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া।
মঙ্গলবার তিনি বলেন, ‘ভারতীয় বিমানবাহিনী এখনও ৪৪ বছরের পুরোনো মিগ ২১ যুদ্ধবিমান ব্যবহার করছে। অথচ এখন কেউ পুরোনো গাড়িও চালাচ্ছে না।’
পাকিস্তানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যেখানে প্রতিবেশী দেশ পাকিস্তানও উন্নত এফ-১৬ জেট ব্যবহার করছে, সেখানে প্রতিরক্ষা ক্ষেত্রে মূল হাতিয়ার হিসেবে চার দশকের পুরোনো যুদ্ধবিমান এখনও ব্যবহার করছে ভারত।’
কমপক্ষে ১১০টি মিগ-২১ যুদ্ধবিমান ২০০৬ সালে মিগ-২১ বাইসনে আপগ্রেড করে ভারত।
ধানোয়াও মিগ-২১ বিমান উড়িয়েছেন। ২০১৭ সালের মে মাসে, তিনি কারগিল যুদ্ধের সময় শহীদদের সম্মানে চারটি বিমানের ‘মিসিং ম্যান’ গঠন করে আকাশ থেকে তাদের শ্রদ্ধা জানানোর প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিলেন।
গত কয়েক বছরে বেশ কয়েকবার ভেঙে পড়েছে দেশটির মিগ-২১ যুদ্ধবিমান। ৮৭২টি বিমানের মধ্যে অর্ধেকেরও বেশি হয়েছে নষ্ট!