রাজধানীর সূত্রাপুর থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাকে গ্রেপ্তার করছে পুলিশ। বুধবার সন্ধ্যায় সূত্রাপুর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী দেশ রূপান্তরকে বলেন, ঢাকার কোন মামলা বা রাজনৈতিক কোন কারণে রেজাউল করিম রেজাকে গ্রেপ্তার করা হয়নি। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফলের এক চেয়ারম্যান তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রেজাকে ‘ভালো ছেলে’ দাবি করে ওসি আরও বলেন, তার বিরুদ্ধে আমাদের বা বাউফল থানা-পুলিশের তদন্তে কোন অপরাধ পাওয়া যায়নি। মারামারির ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগ সংক্রান্ত এজাহারে নাম থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে রেজাকে গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা তাকে ছাড়িয়ে নিতে থানায় তদবির শুরু করেছেন। অনেকে রাতেই থানায় গিয়ে ভিড় জমিয়েছেন।