ইয়েমেনে হুথিদের মিসাইলে মার্কিন ড্রোন বিধ্বস্ত

ইয়েমেনে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। মঙ্গলবার মিসাইল নিক্ষেপ করে ড্রোনটি বিধ্বস্ত করা হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র।

সিএনএন জানায়, হুথিদের ক্ষেপণাস্ত্র ইউএস এমকিউ-নাইন মডেলের ড্রোনটিতে আঘাত হানে। শিয়াপন্থী বিদ্রোহী গোষ্ঠীটিকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইরান, এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের।

মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, “এ ঘটনার তদন্ত চলছে। ইরানের উসকানিমূলক আচরণ এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ততপরতা এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় আমাদের প্রচেষ্টার জন্য বড় ধরনের হুমকি।”

এদিকে এ হামলার দায় স্বীকার করেছে হুথিরা। তবে ইরান তাদের ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ অস্বীকার করেছে তারা।