তারেক মাসুদ, মিশুক মুনীরের স্মৃতি রক্ষায় বৃক্ষরোপণ

মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের স্মৃতি রক্ষার্থে দুর্ঘটনাস্থল থেকে এক কিলোমিটার সড়কজুড়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ ও স্থানীয় পালক নামে একটি সংগঠন এবং মানিকগঞ্জ বন বিভাগের সহযোগিতায় ঘিওর উপজেলার বানিয়াজুরী-তাড়াইল নতুন রাস্তার দুই পাশে এক কিলোমিটার এলাকাজুড়ে ২০০ আকাশমণি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বন কর্মকর্তা রফিকুল ইসলাম, বারসিকের জেলা আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রিপন আনসারী, পালকের যুগ্ম আহ্বায়ক খন্দকার খালেকুজ্জামান, ঠাকুরকান্দি-তাড়াইল বন উন্নয়ন সমিতির সভাপতি আলমাছ উদ্দিন বিশ্বাস মুছাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।