আজ জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন। দীর্ঘদিন জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেতার জন্য বরাবরই তার ভক্তরা বিশেষ কিছু করে থাকে। ভক্তরা ছাড়াও পরিবারের সঙ্গে কেক কেটে দিনটি শুরু করেছেন মোশাররফ করিম। মধ্যরাতে বনানীর একটি রেস্টুরেন্টে এক্সট্রা পিআর এর পক্ষ থেকে কেক কাটেন তিনি। তারপর রাত ১২ টায় পরিবারের পক্ষ থেকে কেক কাটার আয়োজন হয়। এ সময় তার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভেও আসেন তিনি। ভক্তদের উদ্দেশ্যে কাছ থেকে নিজের ও পরিবারের জন্য দোয়া চান। এবারের জন্মদিনের ছুটি কাটাতে ভোর ছয়টার ফ্লাইটে কানাডায় উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে তিনি টানা ২০ দিন ছুটি কাটাবেন।
২২ আগস্ট, এই দিনেই ১৯৭১ সালে ঢাকায় জন্ম নেয় মোশাররফ করিম। বেড়ে ওঠেন বরিশালের পিঙ্গলাকাঠি গ্রামে। তারপর ঢাকায় এসে থিয়েটার চর্চা শুরু করেন। এরই মধ্যে সুযোগ হয় টেলিভিশনে অভিনয়ের। তারপর গত এক যুগ ধরে অভিনয় করছেন টেলিভিশনে। ধরে রেখেছেন শীর্ষ আসন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ মেরিল প্রথম আলো পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার।