টাঙ্গাইলের কালীহাতিতে প্রবাসী এক যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের হরিপুর গ্রামে ওই প্রবাসী যুবকের শ্বশুর বাড়ির ঘরে ফাঁস দেন।
নিহত কাতার প্রবাসী সেন্টু মিয়া (৩৫) পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার কাশতলা চুংলিপাড়া গ্রামের আ. খালেকের ছেলে ও কালীহাতি উপজেলার হরিপুর গ্রামের মৃত মতিন মিয়ার একমাত্র মেয়ের জামাই।
কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, ২ মাস আগে কাতার থেকে ছুটিতে আসেন সেন্টু। কাতারে থাকা অবস্থায় ব্যবসায়িক প্রয়োজনে টাকা লেনদেন করে ঋণগ্রস্ত হন তিনি। পাওনাদারদের চাপ নিতে না পেরে আত্মহত্যা করেছেন বলে নিহতের স্বজনদের কাছ থেকে প্রাথমিকভাবে এসব তথ্য পাওয়া গেছে বলে ওসি জানান।
কালীহাতি থানার ওসি হাসান আল মামুন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন ও লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। একটি অপমৃত্যু মামলা হয়েছে।