রাজশাহী রেলওয়ে স্টেশনের স্যানিটারি ইন্সপেক্টর সাসপেন্ড

রাজশাহী রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার ও প্ল্যাটফর্ম অপরিচ্ছন্ন থাকায় স্যানিটারি ইন্সপেক্টর আমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক হারুন অর রশীদ স্টেশন পরিদর্শনকালে অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। পশ্চিমাঞ্চলে রেলের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক এস এম সেলিম উদ্দিন গতকাল বৃহস্পতিবার জানান, মহাব্যবস্থাপক হারুন অর রশীদ গত বুধবার আকস্মিকভাবে রাজশাহী রেলওয়ে স্টেশনে যান। তিনি স্টেশনের পরিবেশ ঘুরে দেখেন। ভিআইপি ওয়েটিং রুম, প্রথম শ্রেণির বিশ্রামাগার ও স্টেশন প্ল্যাটফর্ম অপরিচ্ছন্ন থাকায় তাৎক্ষণিক স্যানিটারি ইন্সপেক্টর আমিনুল ইসলামকে বরখাস্তের নির্দেশ দেন তিনি।