এবার হার ছয় গোলে

সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ওমেন্স জুনিয়র এএইচএফ কাপকে সামনে রেখে ভারতের সাই ন্যাশনাল হকি অ্যাকাডেমি নারী দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এবারের হারও ৬-০ ব্যবধানে। তবে দলের ভারতীয় উপদেষ্টা কোচ অজয় কুমার বানসাল মনে করেন প্রথম ম্যাচের চেয়ে এই ম্যাচে বেশ গোছানো হকি খেলেছে বাংলাদেশের মেয়েরা। ভারতের হয়ে মনিশা চাওতিয়ান জোড়া গোল করেন। এছাড়া সাকশি, লালরুয়াতফেলি, মেসাবি ও লোতিয়া মেরি একটি করে গোল করেন।