প্রস্তুত হয়ে গেছে হারলের নয়া বৈদ্যুতিন মডেল। ধারণা করা হচ্ছে, নতুন ইলেকট্রিক সুপারবাইকটি এ বছরের শেষ অথবা ২০২০ সালে বিক্রি শুরু হবে।
এই মডেলটি গত বছর ইআইসিএমএ মোটরসাইকেল শো-তে প্রথম প্রকাশ্যে এসেছিল। জানা যাচ্ছে, এটি পাঁচ বছরেরও বেশি সময় ধরে তৈরি হয়েছে। নতুন হারলে-ডেভিডসন লাইভওয়্যার বৈদ্যুতিক পাওয়ারে চলবে। এটিতে থাকবে স্থায়ী চৌম্বক বৈদ্যুতিক মোটর, যা ১৫.৫ কিলোওয়াট ব্যাটারি দ্বারা চালিত হবে। মোটরটির ক্ষমতা ১১৬ এনএমের পিক টর্কসহ ৭৮ কিলোওয়াট বা ১০৪.৬ বিএইচপি।
৩.৫ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে পারবে হারলের এই নয়া বাইক। তারপর ১২৮ কিলোমিটার পিকআপ তুলতে সময় নেবে ২ সেকেন্ড। লাইভওয়্যার একবার চার্জে ২৩৫ কিলোমিটার চলতে পারবে। বাইকের সামনে রয়েছে ৪.৩ ইঞ্চির টাচ ডিসপ্লে। যার মাধ্যমে ফোনের সঙ্গে ব্লুটুথ কানেকশন করতে পারবে বাইক। রাইডার গান শুনতে, ফোন করতে গেলে এই স্ক্রিন ব্যবহার করতে পারবে।
এই বাইকটিতে হারলে রিফ্লেক্স ডিফেন্সিভ রাইডার সিস্টেম বা আরডিআরএস, যেমন এবিএস, কর্নারিং এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, কর্নিং ট্র্যাকশন কন্ট্রোলসহ একাধিক ফিচার রয়েছে। রাইডার সহায়তা সিস্টেমগুলো ছাড়াও লাইভওয়্যারে পাঁচটি রাইডিং মোড পাওয়া যাবে রোড, বৃষ্টি, রেঞ্জ এবং স্পোর্ট।