চুয়াডাঙ্গার দামুড়হদা উপজেলার দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববিকে (২৮) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বিজিবি।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ পিস ইয়াবা।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু ফুলতলা গ্রামের বাসিন্দা।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে: কর্নেল সাজ্জাদ সরোয়ার পিএসসি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল শুক্রবার বিকালে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামে অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলাম ববি নামে এক যুবককে মটরসাইকেলসহ আটক করা হয়। তার দেহ তল্লাশী করে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা। পরে বিজিবির মুন্সিপুর বিওপির নায়েক জুলহাস আলী বাদী হয়ে মাদকদ্রব্য আইনে দামুড়হুদা থানায় মামলাসহ তাকে সোর্পদ করে।
দামুড়হুদা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, শনিবার সকালে ছাত্রলীগ নেতা ববিকে আদালতে সোর্পদ করা হবে।