পাকিস্তানে খেলবে শ্রীলঙ্কা

২০০৯ সালে পাকিস্তানে খেলতে গিয়ে সন্ত্রাসী আক্রমণের শিকার হয়েছিল শ্রীলঙ্কা। এরপর পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট হয় নির্বাসিত। করাচিতে সেই ভয়ংকর অভিজ্ঞতার পর ২০১৭ সালের অক্টোবরে পাকিস্তানে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে তারা। দুই বছর পর আবার পাকিস্তানে খেলতে রাজি হয়েছে শ্রীলঙ্কা। যদিও সফরসূচি এখনো ঠিক হয়নি।

তবে সম্ভবত আট দিনের সফরের জন্য শ্রীলঙ্কা দল পরের বছর পাকিস্তান সফরে যাবে বলে উল্লেখ করেছেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো। পাকিস্তান সফরে তিনটি সীমিত ওভারের ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। তবে সেটা ওয়ানডে না টি-টোয়েন্টি তা নিশ্চিত করে বলেননি সে দেশের ক্রীড়ামন্ত্রী। তবে টেস্ট খেলার জন্য দল পাঠানোর মতো অবস্থায় নেই তারা,  এমনটাই জানান তিনি।