টানা সপ্তমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আরও দুইটি স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি।

বিবিসি জানায়,  ১৭ মাস বিরতি দিয়ে আবারও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো শুরু উত্তর কোরিয়া। জুলাই মাস থেকে এখন পর্যন্ত টানা সপ্তমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি।

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে পিয়ংইয়ং। 

শনিবার দক্ষিণ কোরিয়া জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া শেষে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা গভীর উদ্বেগজনক।

দেশটির সামরিক কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ৬.৪৫ এবং ৭.০২ টায় দক্ষিণ হামগয়ং প্রদেশের সুন্দুক শহর থেকে ৯৭ উচ্চতায় ৩৮০ কিলোমিটার দূরে জাপান সাগরে পরপর দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সর্বশেষ সাক্ষাতের এক মাসের মধ্যে এসব পরীক্ষা চালানো শুরু করে উত্তর কোরিয়া।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী তাকেশি আইওয়া নিশ্চিত করেন যে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দুইটি তাদের জলসীমার মধ্যে পড়েনি। তবে এ ঘটনাকে জাতিসংঘ রেজুলেশনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেন তিনি।