বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বুদ্ধি প্রতিবন্ধি এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আমিন হোসেন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক আমিন হোসেন উপজেলার উত্তর ইউনিয়নের রামধন নগর গ্রামের আব্দুল করিমের পুত্র। শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আখাউড়ায় থানায় মামলা করেছেন।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরশহরের টানপাড়া এলাকার ওই শিশুকে ফুসলিয়ে ওই এলাকার আবুল হোসেনের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর  চিৎকারে আশ-আশের লোকজন তাকে উদ্ধার করে। এ সময় আমিনকে আটক করলেও আবুল হোসেন পালিয়ে যায়।

পরে শিশুটি মায়ের কাছে ধর্ষণের বিষয়টি ইশারা ইঙ্গিতের মাধ্যমে জানায়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, ভিকটিম শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক আমিন হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।