কলম্বোতে ধনঞ্জয়ার পর ল্যাথাম

কলম্বো টেস্টের প্রথম দুই দিনে খেলা হয়েছে মোটে ৬৬ ওভার। ১৮০ ওভারের মধ্যে যদি এই পরিমাণ খেলা হয় তবে ওই টেস্টের ফল হওয়া নিয়ে শঙ্কা থাকে। তবুও শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড দই দলই দারুণ লড়াই দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছে। তিনদিন ব্যাটিং শেষে শ্রীলঙ্কার ২৪৪ রানের জবাবে নিউজিল্যান্ড করেছে ৪ উইকেটে ১৯৬। চতুর্থ দিন লঙ্কানদের চেয়ে ৪৮ রানে পিছিয়ে থেকে নামবে নিউজিল্যান্ড।
সিরিজ ড্র করতে হলে জয়ের বিকল্প নেই তাদের। নইলে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের হিসাবে অনেক পিছিয়ে পড়বে তারা। এমন অবস্থায় দ্বিতীয় টেস্টেও ব্যর্থ হতে বসেছিল কিউইদের ব্যাটিং লাইন। জিত রাভাল ০, কেন উইলিয়ামসন ২০, রস টেইলর ২৩, হেনরি নিকোলস ১৫ রানে ফিরে যান। একপ্রান্ত আগলে ১৮৪ বলে ১০ চারে ১১১ রানের ইনিংস খেলে লড়ছেন ল্যাথাম। দশম টেস্ট সেঞ্চুরির পথে টেলরের সঙ্গে ৫০ ও নিকোলসের সঙ্গের ৪২ রানের জুটি গড়েন তিনি। ২৫ রান করা ওয়াটলিংয়ের সঙ্গে অপরাজিত ৭০ রানের জুটি তার। এর আগে ধনঞ্জয়া ডি সিলভা করেন ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি।
সক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ২৪৪ (৯০.২ ওভার) (ধনঞ্জয়া ১০৯, করুনারতেœ ৬৫; সাউদি ৪/৬৩, বোল্ট ৩/৭৫)। নিউজিল্যান্ড ১ম ইনিংস : ১৯৬/৪ (৬২ ওভার) (ল্যাথাম ১১১* পেরেরা ২/৭৬)।