নোংরা আবর্জনা খেয়ে পরিবেশের উপকারী বন্ধু কাক। তাই বলে প্লাস্টিকের বোতল ডাস্টবিনে এনে ফেলছে এই পাখি!
এ রকমই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ ঘটনাটি ঘটে।
ভিডিওটিতে দেখা যায়, একটি কাক রাস্তা থেকে প্লাস্টিক বোতল তুলে এনে ঠোঁটে করে ডাস্টবিনে ফেলছে।
কাকের এমন বুদ্ধিমত্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া পড়ে। বিপুলসংখ্যক মানুষ ভিডিওটি শেয়ার দিয়েছেন।
প্লাস্টিকপণ্য ও বোতলের কারণে পৃথিবীর পরিবেশ ভয়াবহ ঝুঁকির মুখে। সমুদ্রের তলদেশের বিশাল অংশ প্লাস্টিক আবর্জনায় ভরে গেছে।
শহরগুলোতে দূষণের মাত্রা যেভাবে ছাড়িয়ে গেছে, মানুষের অসচেতনতাও তার অন্যতম কারণ। এই কাকই দেখিয়ে দিল কীভাবে পরিবেশ সচেতন হতে হবে মানুষকে, পরিষ্কার রাখতে হবে পরিবেশ। এই কাক থেকে সেই শিক্ষাই নিতে হবে এমন মন্তব্যই অধিকাংশ নেটিজেনদের।