উইন্ডিজের সামনে টার্গেট ৪১৯

আজিঙ্কা রাহানে (১০২) সেঞ্চুরি করেছেন। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন হনুমা বিহারি (৯৩)। এই দুই ভারতীয় ব্যাটসম্যানের দাপটে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করে বিরাট কোহলির দল। ফলে অ্যান্টিগা টেস্ট জয়ের জন্য উইন্ডিজের সামনে টার্গেট দাঁড়ায় ৪১৯ রানের। জবাব দিতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটে ১১ রান করেছিল তারা।