ভুয়া ভিসায় বিদেশে লোক পাঠানোর দায়ে দুজনকে সাজা

ভুয়া ভিসার মাধ্যমে বিদেশ লোক পাঠানো ও ভিসা ফটোকপি করে ট্যাম্পারিং করার দায়ে দুই মানব পাচারকারীকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দপ্তর থেকে তাদের আটকের পর এ সাজা দেওয়া হয়।

জানা যায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানব পাচারকারী চক্রের সদস্য ফেনী সদর উপজেলার দক্ষিণ খানবাড়ির সাইফুল ইসলাম (২৪) ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কোবাজপুর গ্রামের আনোয়ার হোসেনকে (৩৮) পাসপোর্ট এবং আনুষঙ্গিক কাগজপত্রসহ আটক করে।