বিজেপি নেতার শেষকৃত্যে গণহারে মোবাইল চুরি!

বিজেপির প্রভাবশালী নেতা ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি গত শনিবার মারা যান। দলমত নির্বিশেষে সবাই তার এ মৃত্যুতে শোক জানিয়েছেন।

রবিবার নিগমবোধ ঘাটে তার শেষকৃত্যেও উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। ছিলেন হেভিওয়েট নেতা-মন্ত্রীরাও। তবে সেখানে ঘটেছে বিব্রতকর এক ঘটনা।

আনন্দবাজার জানায়, সুযোগ বুঝে শ্মশানঘাটেই হাতসাফাই শুরু করে চোরেরা। মোট ১১টি মোবাইল চুরি হয় অরুণ জেটলির শেষকৃত্যে।

মোবাইল খোয়ানো ব্যক্তিদের তালিকায় রয়েছেন পরিববেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, পতঞ্জলির মুখপাত্র এস কে তিজরাওয়ালার মতো ব্যক্তিত্ব।

সোমবার তিজরাওযালা টুইটারে লিখেছেন, ‘আমরা সবাই যখন অরুণ জেটলিকে শ্রদ্ধা জানাতে ব্যস্ত ছিলাম, যে ফোনে এই অনুষ্ঠানের ছবি তুলছিলাম সেটি চোরের খপ্পড়ে পড়ে। দুর্ভাগ্যের বিষয় শ্মশানঘাটকেও ছাড়ছে না চোর। মানুষের অসহায়তার সুযোগ নিচ্ছে তারা।’

টুইটারে খোয়া যাওয়া ফোনের লোকেশানও শেয়ার করেছেন তিজরাওয়ালা।