শৈলকুপায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাড়িয়া গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে শাহবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে লিটন ও রফিকুল ইসলামকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া ও অন্যদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, গত ১৩ আগস্ট শাহাবাড়িয়া গ্রামের সাবু খন্দকারের ওপর হামলা করে প্রতিপক্ষ মাতব্বর সোরাপ আলীর সমর্থকরা। সেই থেকে গ্রামটিতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল ৮টার দিকে সোরাপ আলীর সমর্থক মিলন হোসেন প্রতিপক্ষ রফিকুলের সমর্থক লিটনের কাছে পাওনা টাকা চাইতে গেলে বাগ্্বিত-ার একপর্যায়ে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।