বর্ষায় জলাবদ্ধতাপ্রবণ এলাকা চিহ্নিতকরণ ও সমাধানের কর্মপদ্ধতি ঠিক করতে গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিএনসিসি, ঢাকা ওয়াসা, বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি), ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), মেট্রোরেল কর্তৃপক্ষ, ডেসকো, হাতিরঝিল প্রকল্পের প্রতিনিধি ও ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দিন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা, জলাবদ্ধতার কারণ ও সমাধানের উপায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন। সভায় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম আগামী বছর বর্ষার আগে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে সব সংস্থা ও বিভাগকে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ শেষ করার জন্য অনুরোধ করেন। মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান উপস্থিত ছিলেন।