নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, দ্রুত সময়ের মধ্যে প্রবাসীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। আর এ লক্ষ্যে প্রথমে সিঙ্গাপুরকে বেছে নেওয়া হয়েছে। সেখানে সব কাজ শেষ পর্যায়ে রয়েছে, দেশটির অনুমোদন পেলেই তাদের এনআইডি দেওয়া হবে।
বুধবার দুপুরে ফরিদপুরের সদর উপজেলার মুন্সী বাজার উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, দেশের প্রতিটি নাগরিককে স্মার্ট কার্ড দেওয়ার লক্ষ্যে কাজ করে চলছি আমরা এখন।
এসময় অন্যদের মধ্যে ছিলেন ফরিদপুর আঞ্চলিক নির্বাচন অফিসার মো. নুরুজ্জামান, জেলা নির্বাচন অফিসার নওবায়ুল ইসলাম, সদর নির্বাচন অফিসার নূর আমিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ মল্লিক প্রমুখ।
এর আগে তিনি স্মার্ট কার্ড বিতরণ পরিদর্শন করেন।