অভিনেত্রী অবশ্য রাজের আসার অপেক্ষায় ছিলেন। তিনি রেস্তোরাঁ কর্মীকে একটু অপেক্ষা করার অনুরোধ জানিয়ে রাজকে ফোন করতে থাকেন। তবে রাজ কিছুতেই ফোন ধরছিলেন না।
এদিকে সেই সুযোগে রেস্তোরাঁ কর্মী শুভশ্রীকে জানান, তার এক ভক্ত তার পছন্দের খাবার বানিয়েছেন, সেটা একটু খেয়ে দেখতে। এ কথা শুনে শুভশ্রীও রাজি হয়ে যান। আর এর পরেই ছিল আসল চমক!
শুভশ্রীর জন্য তার পছন্দের খাবার বানিয়ে নিয়ে হাজির হন স্বামী রাজ চক্রবর্তী নিজেই। আর এটাই ছিল রাজের তার 'পরিণীতা'র জন্য সারপ্রাইজ।
প্রসঙ্গত, রাজ-শুভশ্রী জুটির ছবি ‘পরিণীতা’ মুক্তি পাচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর।