ইনজুরির কারণে অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে পড়া জেমস অ্যান্ডারসন ফেরার পথে। ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছেন এই ইংলিশ অভিজ্ঞ পেসার। এর ধারাবাহিকতায় ল্যাঙ্কাশায়ার দ্বিতীয় একাদশের হয়ে বোলিংয়েও ফিরেছেন। মঙ্গলবার দলটির হয়ে ২০ ওভার বল করেছেন অ্যান্ডারসন। এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ অ্যাশেজ টেস্টে ফেরার পথে আরেক ধাপ এগোলেন তিনি। মঙ্গলবার ডারহাম দ্বিতীয় একাদশের বিপক্ষে খেলেছেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি ওইদিন ২০ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন। চতুর্থ টেস্টের আগে আরও একটি ম্যাচ খেলে যদি কোনো রকম বিপদে না পড়েন তবে ওল্ড ট্র্যাফোর্ডে তার দলে ফেরা অনেকটা নিশ্চিত। এজবাস্টনে প্রথম টেস্ট খেলার সময় কাফ ইনজুরিতে পড়েন অ্যান্ডারসন। ফিরে আসার লড়াইয়ে ল্যাঙ্কাশায়ারের হয়ে এই কাউন্টির দ্বিতীয় দলের বিপক্ষে খেলেছেন। নিয়েছেন ২ উইকেট।