৯ কোটি ২১ লাখ ১৪ হাজার টাকার আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর গুলশানের অলিভ গার্ডেন রেস্টুরেন্টের মালিক এ আই এম হাসানুল মুজিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার।
মামলার বিবরণে বলা হয়েছে, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৯ কোটি ২১ লাখ ১৪ হাজার টাকা স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও দুদকে দাখিল করা সম্পদবিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ায় এ মামলা করা হয়েছে।