ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জারমিন আক্তার জুঁই (২৪) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। স্বামী শিমুলের সঙ্গে অভিমানের জেরে এ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত পৌনে ৮ টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠিয়েছে। ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার বাগেরহাট এলাকায়। তিনি ওই গ্রামের জুলহাস হোসেনের মেয়ে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের এ শিক্ষার্থী বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার চরপাড়া এলাকার শেখ মঞ্জিল ছাত্রীবাসের দু’তলায় একটি কক্ষে জানালার গ্রীলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।