বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ৫ সেপ্টেম্বর থেকে শুরু। চলবে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এবার নয় ইউনিটের অধীনে ৩৪ বিভাগে ৩০৭০ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। এফ ও জি ইউনিটের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর, ডি ও ই ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর, সি ও এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর আর এ, বি ও আই ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।