৫ কৌশলে গুগলের ‘গোয়েন্দা’!

প্রতিদিন নানা কাজে ইন্টারনেট ছাড়া মানুষের চলেই না। এই চলার পথে নানা ব্রাউজারের ভিড়ে গুগলের ক্রোম অধিকাংশের জন্য অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কিছু কৌশল না জানার কারণে এই সার্চ ইঞ্জিনে আমরা অনেকেই অনেক বিষয় ঠিকমতো খুঁজে পাই না। পেলেও তা নিয়ে থাকতে পারে সন্দেহ।

এই সন্দেহ দূর করতে, সহজে সবকিছু খুঁজে পেতে আপনাকে প্রযুক্তি ‘গোয়েন্দার’ কাছে যেতে হবে না। নিচের কৌশলগুলো রপ্ত করতে পারলে নিজেই খুঁজে পাবেন সবকিছু!

উদ্ধৃতি চিহ্ন : নির্দিষ্ট কোনো বিষয়ের তথ্য পেতে গেলে গুগলে অনেক সময় ঝামেলায় পড়তে হয়। মনে করুন, আপনি ংধসংঁহম মধষধীু ং১০+ গুগলে খুঁজছেন। এটি লিখে সার্চ দিলে অনেক তথ্য পাবেন। অর্থাৎ যত ওয়েবসাইটে ওই শব্দ আছে, সেখান থেকে আপনার রেজাল্ট শো করবে। কিন্তু আপনার দরকার নির্দিষ্ট সঠিক তথ্য। সে ক্ষেত্রে আপনাকে উদ্ধরণ চিহ্ন ((Òsamsung galaxy s10+/samsung Ògalaxy s10+) ব্যবহার করতে হবে।

এভাবে সার্চ দিলে ওপরের ডান দিকে বক্সের ভেতর আপনি গ্যালাক্সি এস ১০ প্লাসের নির্দিষ্ট তথ্য পাবেন। “...” এই চিহ্ন ছাড়া সার্চ দিলে অধিকাংশ সময় ডানদিকে বক্স আসে না।

নির্দিষ্ট পেজ পাওয়ার উপায় : ধরুন আপনি নির্দিষ্ট একটি গান খুঁজছেন, কিন্তু গানের সব কথা মনে নেই। অথবা সবটা মনে থাকলেও কী শিরোনামে আছে, সেটি মনে করতে পারছেন না। তখন আপনাকে “*” ব্যবহার করতে হবে।

যেমন টেইলর সুইফটের ঝযধশব ওঃ ঙভভ গানটি খুঁজতে গিয়ে শুধু It Off শব্দ দুটি মনে

থাকলেও চলবে। “* it off” এভাবে সার্চ দিলেও আপনি সংশ্লিষ্ট গানটি পেয়ে যাবেন।

মাইনাস চিহ্নের ব্যবহার : অনেক সময় একটা শব্দ লিখে সার্চ দিলে উচ্চারণ একই হওয়ায় ওই শব্দকে কেন্দ্র করে অপ্রয়োজনীয় জিনিস দেখায় গুগল।

যেমনÑ আপনি কারও বিয়েতে ব্যান্ডদল খোঁজ করছেন। এখন সার্চ দিলেন এভাবে edding bands লিখে। এটি দিলেই ‘ব্যান্ডস’ শব্দটির জন্য গয়না জাতীয় বিষয়ও আপনার সার্চ রেজাল্টে চলে আসবে। এ ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে মাইনাস চিহ্ন।

গয়না জাতীয় রেজাল্ট দেখতে না চাইলে wedding bands–jewelry এভাবে সার্চ দিতে হবে। তাহলে শুধু মিউজিক ব্যান্ডের ফলাফল আপনি দেখতে পাবেন।

সর্বশেষ সময়ের তথ্য : গুগলে কিছু লিখে সার্চ দিলেই নতুন তথ্যের সঙ্গে পুরনো তথ্যও সামনে আসে। অথচ আপনি দেখতে চান সর্বশেষ ঘণ্টার ফলাফল। সেটি চাইলে গুগলে সার্চ দেওয়ার পর ‘Tools’ অপশনটি ব্যবহার করতে পারেন।

প্রথমে কিছু লিখে সার্চ দিন। এরপর টুল বাটনে ক্লিক করে বাঁ-দিকে “Any Time” অপশনে ক্লিক করুন। এখানে Past hour, Past 24 hours, past week… পাবেন।

ছবি শনাক্তকরণ : অনেক সময় ভুয়া ছবি দিয়ে আপনাকে কেউ বোকা বানাতে পারে। অথচ খুব সহজে গুগলে আপনি ছবিটির উৎস খুঁজতে পারেন। অন্য কোনো সাইটে ছবিটি ব্যবহার করা হয়েছে কি না, সেটি জানতে পারবেন।

https://images.google.com/ এখানে সার্চ করে ক্যামেরা চিহ্নের অপশন পাবেন। সেখানে ক্লিক করে সংশ্লিষ্ট ছবিটি আপলোড করলে কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে সেটি দেখতে পাবেন।