কিংসটনে টস হারেন বিরাট কোহলি। তবে তাতে এমন কিছু লোকসান হয়নি ভারতের। উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার আগে ব্যাটিং করতে পাঠিয়েছেন সফরকারীদের। শুরুতেই অবশ্য উইকেট তুলে নেয় স্বাগতিকরা। হোল্ডারের বলে মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন কে এল রাহুল। অ্যান্টিগা টেস্টেও ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপর রাহকিম কর্নওয়ালের বলে আউট হন চিতেশ্বর পূজারা। ২ উইকেটে ৭২ রান নিয়ে লাঞ্চে গিয়েছিল ভারত।