কানাডাসহ বিভিন্ন দেশে চাকরি ওয়ার্ক পারমিট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজ দেখিয়ে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খিলক্ষেত থানা পুলিশ তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন বাপ্পী ইসলাম (৪৩), নিয়াজুল ইসলাম (৫৪), এন এ সাত্তার (৫৮), সাব্বির হাসান (২৪), রাসেল হাওলাদার (২৪), সোহরাব হোসেন সৌরভ (৩৮) ও মোহাইমিনুল ইসলাম (৩৫)।
তাদের কাছ থেকে জাল আইডি কার্ড, বিভিন্ন লোকের নামে বাংলাদেশি পাসপোর্টের প্রথম পাতার ফটোকপি (৪৮ পাতা), বিদেশে কাজ ও হিসাবের খাতা, বিমানের টিকিটের ফটোকপি এবং ক্লিয়ারেন্সের মূল ও ফটোকপি জব্দ করা হয়েছে। খিলক্ষেত থানার ওসি মোক্তাদির জানান, গত ২৮ আগস্ট সোহেল মিয়া নামে একজন এই চক্রের মাধ্যমে প্রতারিত হয়ে থানায় এসে লিখিতভাবে অভিযোগ করেন।