প্রবীণ বৌদ্ধ ভিক্ষু ভদন্ত অমৃতানন্দ থেরোকে (৭৫) হত্যায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চার নেতারা। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা এ নিন্দা জানান বলে জানিয়েছেন মোর্চার সমন্বয়ক বাপ্পাদিত্য বসু।
বিবৃতিতে নেতারা বলেন, ‘২৪ আগস্ট রাতে ঢাকা থেকে ফেরার পথে ট্রেনের মধ্যেই তাকে হত্যা করে গোমতী নদীতে ফেলে দেওয়া হয়। তাকে হত্যার পেছনে পরিকল্পিত সাম্প্রদায়িক সন্ত্রাস ছাড়া অন্য কোনো উদ্দেশ্য প্রতীয়মান হয় না।’ এতে এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতেরও দাবি জানানো হয়।