ভারতের আসামে নাগরিক তালিকা প্রকাশের পর ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস বা এনআরসির ওয়েবসাইট ক্রাশ করেছে।
এনডিটিভি জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার পরপরই এনআরসি প্রকাশ হয়। এতে ১৯ লাখ মানুষ তালিকাটি থেকে বাদ পড়েছে। এর মাধ্যমে এই বিপুলসংখ্যক মানুষ ভারতের নাগরিকত্ব হারাল।
তালিকা প্রকাশের এক ঘণ্টার মধ্যে এনআরসির ওয়েবসাইট ক্রাশ করে। নাম খুঁজতে প্রচুর মানুষ একই সঙ্গে ওয়েবসাইটটিতে প্রবেশ করায় এমনটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত এবং তাদের বহিষ্কারের লক্ষ্যে ভারতের বিজেপি সরকার এই তালিকা তৈরির উদ্যোগ নেয়।
তবে বাংলাদেশ সরকারের দাবি করে আসছে, আসামে তাদের কোনো নাগরিক নেই।