জাতিসংঘ মিশনে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ (রোটেশন-১১) বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে সুদানের দারফুরে স্থানীয় আল রাব্বাত নামে একটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে। এছাড়া স্কুলটির ছাত্র-ছাত্রীসহ স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে।
শনিবার স্থানীয় সময় শনিবার জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মতো এমে উদ্যোগ নেওয়া হয়। আল রাব্বাত স্কুলে আয়োজিত চিকিৎসা শিবিরে প্রায় শতাধিক শিক্ষার্থী ও স্থানীয়দের চিকিৎসাসেবা প্রদান করা হয়। বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ এর মেডিকেল অফিসার ডা. চন্দ্র শেখর দত্তসহ মেডিকেল এ্যাসিস্টেন্টবৃন্দ চিকিৎসা সেবা প্রদান করেন।
শিক্ষা সামগ্রী বিতরণকালে নিয়ালার ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জনাব আল-আমির মুহাম্মদ আহমেদ আবুন্দ, কর্ণেল আতুইর, প্রতিষ্ঠানের পিন্সিপাল জনাবা মরিয়ম, এফপিইউ কু-অর্ডিনেটর আহমদ নাঈম, এসএলএফ প্রতিনিধি আহমেদ আল ফালাল, আহমেদ শুকরি, আবুবকর থুরাঙ্ক, গ্রেস সানডুকু, ওমাইয়া আল জালালউদ্দিন, কমান্ডার জনাব মোহাম্মদ আব্দুল হালিমসহ কমান্ডিং স্টাফ সকলে উপস্থিত ছিলেন।
কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম তার সূচনা বক্তব্যে আগস্ট মাসে নির্মমভাবে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। এসময় তিনি বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট ও সুদান সরকারের মাঝে সুহৃদপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিজ্ঞপ্তি