শ্রীমঙ্গলে এনা বাসের ধাক্কায় যুবক নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা থেকে মৌলভীবাজারগামী এনা বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার এ ঘটনায় বাস জব্দ ও চালক কালু মিয়াকে (৪৮)  আটক করেছে পুলিশ।

নিহত অপু রঞ্জন দে (৩২) উপজেলার উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন গ্রামের নগেন্দ্র চন্দ্রের একমাত্র ছেলে। তিনি শ্রীমঙ্গলের লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতালের ম্যানেজার ছিলেন।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ সালেক জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে অপু মোটরসাইকেলে করে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। নোয়াগাও এলাকায় আসার পর একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে উল্টো দিক থেকে আসা ঢাকা থেকে মৌলভীবাজারগামী এনা পরিবহনের একটি বাস অপুর মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।