বিমানবাহিনীর সাবেক প্রধান বাশারের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার বীরউত্তমের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে বিমানবাহিনী।

এয়ার ভাইস মার্শাল বাশার ৬নং সেক্টরের কমান্ডার হিসেবে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। যুদ্ধ এবং বিমানবাহিনী গঠনে তার অবদান বাহিনীটি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। সাহসী এই বৈমানিক ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর বিমান দুর্ঘটনায় নিহত হন। ওই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার মফিজুল হকও নিহত হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ বিমানবাহিনী দিবসটি পালনের উদ্দেশ্যে ঢাকাস্থ ঘাঁটি বাশার এবং ঘাঁটি বঙ্গবন্ধুর কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে।