বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসাবে ৮ জন ও সাধারণ সম্পাদক হিসাবে ১৯ জনকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।
সোমবার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর আগে যাচাই-বাছাই কমিটি বৈধ সভাপতি হিসাবে ১৩ জন ও সাধারণ সম্পাদক হিসাবে ৩০ জন প্রার্থীর নাম ঘোষণা করে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থিতার ক্ষেত্রে শর্তাবলি পূরণ করতে পারেনি তারা পরবর্তীতে আপিল করেন, আপিলেও যারা বাদ পড়েছিলেন তারা রিভিউর জন্য আবেদন করেন। আপিল ও রিভিউ শেষে সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পান।
বৈধ আট সভাপতি প্রার্থী হচ্ছেন- কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মাহমুদুল হাসান বাপ্পি, হাফিজুর রহমান, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, মো. এরশাদ খান, মো. ফজলুর রহমান খোকন, এস এম সাজিদ হাসান বাবু, এবিএম মাহমুদ আলম সরদার।
বৈধ ১৯ জন সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন- মো. জাকিরুল ইসলাম জাকির, মোহাম্মদ কারিমুল হাই (নাঈম), মাজেদুল ইসলাম রুমন, ডালিয়া রহমান, মো. আমিনুর রহমান আমিন, শেখ আবু তাহের, শাহ নাওয়াজ, সাদিকুর রহমান, কে এম সাখাওয়াত হোসাইন, সিরাজুল ইসলাম, মো. ইকবাল হোসেন শ্যামল, মো. জুয়েল হাওলাদার (সাইফ মাহমুদ জুয়েল), মো. হাসান (তানজিল হাসান), মুন্সি আনিসুর রহমান, মো. মিজানুর রহমান শরিফ, শেখ মো. মশিউর রহমান রনি, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা, কাজী মাজহারুল ইসলাম।