বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে গতকাল সোমবার বিমানবাহিনীর সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় বিমানবাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এওসি-ইন-সি এয়ার মার্শাল রাজিব দয়াল মাথুর। এ সময় তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, স্ত্রী ও একজন সফরসঙ্গীসহ গত রবিবার চার দিনের সরকারি সফরে রাজিব দয়াল মাথুর বাংলাদেশ আসেন। তার এ সফর দুই দেশের বিমানবাহিনীর মধ্যকার সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।