খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গতকাল সোমবার সন্ধ্যায় রাসেল (১৭) নামে নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করত। নিহতের সহকর্মী রুবেল হোসেন জানান, বনশ্রীতে একটি নির্মাণাধীন ৯ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন তারা। সন্ধ্যায় কাজ শেষে কয়েকজন পাশের একটি দোকানে নাস্তা করতে যান। রাসেল তখনো কাজ করছিল। কিছুক্ষণ পর অন্য সহকর্মীদের ফোনের মাধ্যমে জানতে পারেন রাসেল পড়ে গেছে।